×

আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্র হামলা চালায়। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৬৩ জন। আহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বুধবার ভোরে একটি বাড়িতে ‘নিষ্ঠুর’ হামলা চালানো হয়। রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় বাড়িটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল।

হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশু জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমান উড়তে দেখেছিল। বিস্ফোরণে ইট-পাথরের টুকরায় সে ও আরও অনেকে আহত হয়।

আরও পড়ুন: ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

তেহরানে সড়কের পাশে ট্রাম্পের ব্যাঙ্গাত্মক ছবি সংবলিত বিলবোর্ড

তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ নতুন হামলার কথা জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টার জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা, রাডার, সামরিক স্থাপনা, মাইন পাতা ও যোগাযোগ সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে।

ইরান জানিয়েছে, এসব হামলার জবাব দেওয়া হবে। দেশটির সামরিক বাহিনী আরও দাবি করেছে, তারা জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতও কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

কুহেস্তাক ছাড়াও কোনারাক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পর হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App