×

আন্তর্জাতিক

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

ছবি: সংগৃহীত

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে  বেসামরিক নাগরিকসহ অন্তত ৬০ জন নিহত হয়েছে।  ২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতির পর দেশটিতে এটি অন্যতম সহিংসতার ঘটনা।

শনিবার (৫ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান।

সামরিক বাহিনীর তিনটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই হয়। এতে সরকারি বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত হয়েছেন।

আরো পড়ুন: কসরত প্রদর্শনকালে আছড়ে পড়ল যুদ্ধবিমান, অতঃপর

অন্যদিকে হুথিদের চিকিৎসা ও সামরিক সূত্রের দাবি, সংঘর্ষে তাদের ৩১ যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন তায়িজ শহরের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, সংঘর্ষের সময় একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ছয় বেসামরিক নাগরিক নিহত হন এবং আহত হয়েছেন আরও সাতজন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর এক দিন আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। ওই হামলার পর থেকেই সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষের তীব্রতা আরও বেড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App