×

আন্তর্জাতিক

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে সেখানে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে অনেকে বের হওয়ার চেষ্টা করলেও সরু করিডোর ও সীমিতসংখ্যক বের হওয়ার পথ থাকায় বেশ কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়েন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার অভিযান ও মরদেহ শনাক্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।

আরো পড়ুন: ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

আগুনে আহত ব্যক্তিদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি। ঘটনাটিকে হৃদয়বিদারক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের ক্যামেরাম্যান গাই কিতোকো আলোমাও রয়েছেন। বিয়ের অনুষ্ঠানে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় কিনশাসাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

ভারতে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App