×

আন্তর্জাতিক

দ্য ওয়ালকে শেখ হাসিনা

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব শেখ ফজলুল করিম সেলিম পালন করবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার মতে, শেখ সেলিম বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য। ফলে তার অনুপস্থিতিতে দলীয় সভাপতির দায়িত্ব পালনের জন্য শেখ সেলিমই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও জানান, তার ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।

আরও পড়ুন: ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, প্রজ্ঞাপন জারি

দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার ইচ্ছা, ব্যক্তিগত নিরাপত্তা, দেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

দেশে ফেরার আগ্রহ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, দেশে ফেরার আগ্রহ তার রয়েছে। তবে ফিরে গেলে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার দাবি, দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে হত্যা করা হতে পারে।

নিজের দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তার দাবি, সংশ্লিষ্ট প্রত্যেকের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়ে কাউকে বিপদের মুখে ফেলতে চান না তিনি।

নির্বাচন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্ন

সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন বিষয়ে ভারতের সমর্থন এবং তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নয়াদিল্লির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো সামরিক জোটের পরিবর্তে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতের জন্য দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করাই গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App