×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেন।

ইসমাইল বাঘেই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর আগে পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল।

আরও পড়ুন: আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

তার অভিযোগ, ওয়াশিংটনের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে বাণিজ্যিক নৌযান চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে জ্বালানিবাহী তেলবাহী ট্যাংকারের চলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। অথচ এখন তাদের তৈরি করা বৈশ্বিক সংকটের দায় ইরানের ওপর চাপিয়ে দিয়ে এর মূল্য পুরো বিশ্বকে দিতে বাধ্য করার চেষ্টা চলছে।

সূত্র: মিডল ইস্ট আই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App