×

আন্তর্জাতিক

উত্তপ্ত ফ্রান্স, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

উত্তপ্ত ফ্রান্স, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

ছবি: সংগৃহীত

জীবনযাত্রার অসহনীয় ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন বড় শহরে রাজপথে নেমেছেন লাখো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যদের পাশাপাশি দীর্ঘদিন পর আবারও বিক্ষোভে যোগ দিয়েছেন ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা।

শনিবার (১৭ অক্টোবর) প্যারিসের প্লেস দে লা রিপাবলিক চত্বর ও আশপাশের এলাকায় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিক্ষোভকারীরা টাউন হল চত্বরে ভাঙচুর চালান। লিঁও শহরে একটি পর্যটন অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়।


ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরের মধ্যেই দেশজুড়ে ১৪০টির বেশি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় আড়াইশর বেশি মানুষকে আটক করা হয়।

আরও পড়ুন: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

বিশ্লেষকদের মতে, ফ্রান্স বর্তমানে গভীর সংকটের মুখে রয়েছে। একদিকে ক্রমবর্ধমান জাতীয় ঋণ ও বাজেট ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার, অন্যদিকে উচ্চ কর ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে শিক্ষার্থীরাও স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এখন রাজপথে বিস্ফোরিত হয়েছে।


রাজনৈতিক গবেষকদের মতে, ফরাসি জনগণের মধ্যে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও প্রশ্ন ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ক্ষোভের বিষয়টি বিবেচনায় নিয়ে শুক্রবারই শান্ত থাকার এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সূত্র: আল জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App