মনিপুর মাঠে ঈদের জামাতে অংশ নিলেন জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ মার্চ) সকালে অনুষ্ঠিত এ ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাঠে জড়ো হন। নামাজকে ঘিরে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন ডা. শফিকুর রহমান।
মোনাজাত শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
