×

যুক্তরাষ্ট্র

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের

ছবি : সংগৃহীত

স্পেনকে ন্যাটোর ‘খুবই খারাপ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি গ্রিনল্যান্ড ইস্যু এবং ইরানের সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেন।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও উপস্থিত ছিলেন।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, স্পেন ন্যাটো জোটে যথাযথভাবে দায়িত্ব পালন করছে না এবং প্রয়োজনীয় আর্থিক অবদানও রাখছে না। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে চান বলে জানান তিনি।

তিনি আরও বলেন, স্পেনের সঙ্গে শুধু বাণিজ্য নয়, অন্যান্য সম্পর্ক নিয়েও পুনর্বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।

গ্রিনল্যান্ড প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়। অতীতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তখন তারা তা প্রত্যাখ্যান করেছিল বলে দাবি করেন তিনি।

এ ছাড়া ট্রাম্প জানান, ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে বলেও তিনি মনে করেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

ট্রাম্পের এসব মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত

আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত

ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

রেল প্রতিমন্ত্রী ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App