×

জামায়াত

এমপি মাসুদ

‘মাসুদ কী জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিন’

Icon

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:২৮ পিএম

‘মাসুদ কী জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিন’

ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জেনে নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।”

রোববার (৩১ মে) গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে এ বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তার পরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।

একপর্যায়ে নিজের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।”

সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এ বক্তব্য এখন বাউফলজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App