×

জামায়াত

জামায়াত আমির

ভোটে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও লিপ্ত ছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

ভোটে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও লিপ্ত ছিল

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারেরও সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৮ জুলাই) রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় জোট নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিল দায়িত্বশীলতার জায়গা থেকে। তার ভাষ্য, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত ওই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ছিল। সে সময় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারত। সে কারণেই তারা দায়িত্বশীল আচরণ করেছেন।

তিনি বলেন, নির্বাচনের ফল মেনে নেওয়া হলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেওয়া হবে না। জনগণের অধিকার ক্ষুণ্ন করে নতুন বা পুরোনো কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে নানা নাটকীয়তার পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন। তবে যারা কারাবন্দি হয়েছেন কিংবা শহীদ পরিবারের সদস্যরা যে কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে গেছেন, তা সবাই উপলব্ধি করতে পারবেন না।

বক্তব্যের একপর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, কেউ যদি শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইয়ের ঘটনাপ্রবাহকে অসম্মান করার চেষ্টা করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

পাঁচ ক্রুসহ পাকিস্তানের কার্গো উড়োজাহাজ নিখোঁজ

পাঁচ ক্রুসহ পাকিস্তানের কার্গো উড়োজাহাজ নিখোঁজ

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

সীতাকুণ্ডে পাহাড় ধসে শিশুর মৃত্যু, আহত মা-বাবা

সীতাকুণ্ডে পাহাড় ধসে শিশুর মৃত্যু, আহত মা-বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App