×

জামায়াত

গোলাম পরওয়ার

দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিল্লির প্রভাব রয়েছে। তিনি বলেন, দেশের রাজনীতিতে কে ক্ষমতায় আসবে বা যাবে এসবেরও ‘রিমোট কন্ট্রোল’ দিল্লির হাতে রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দিল্লির ভূমিকার সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আন্তর্জাতিক আইন, জেনেভা কনভেনশন এবং বন্দিবিনিময় সংক্রান্ত বিধি লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসহ দিল্লিতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক চায়। তবে কোনো দেশের কর্মকাণ্ড যদি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থি হয়, তা জনগণ মেনে নেবে না।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এ বিষয়ে আইন ও সরকারই সিদ্ধান্ত নেবে এবং জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশার আলোকে সেই দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন: ক্যান্টনমেন্টের ক্লিয়ারেন্স পেয়েই এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ

ফ্যাসিবাদের দোসরদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে গোলাম পরওয়ার বলেন, হুমকি-ধমকি দিয়ে জনগণের আন্দোলন থামানো যাবে না। তার ভাষ্য, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতেও দেশের মানুষ সেই আন্দোলনের চেতনা ধারণ করে আছে এবং ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেবে না।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আগে রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকলেও এখন ‘সংস্কার’ নয়, ‘সংশোধন’-এর কথা বলছে। তার দাবি, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রথম দফাতেই ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের অঙ্গীকার ছিল। এখন সেই অবস্থান থেকে সরে এসে দলটি জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, সদস্যদের শপথ গ্রহণ এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। তার মতে, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। অন্যথায় রাজপথে আন্দোলনে নামা ছাড়া বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: মৌলবাদমুক্ত সম্প্রীতির দেশ চাই

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জনদুর্ভোগ বেড়েছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে এবং হত্যা, নির্যাতন ও শিশু ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে না এবং তাদের উদ্ধার ও পুনর্বাসনে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App