×

জামায়াত

ছয় দাবিতে লংমার্চ করবে ১১ দল, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

ছয় দাবিতে লংমার্চ করবে ১১ দল, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

ছবি : সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দাবির বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথম কথা হচ্ছে আমরা ছয়টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে পোস্টার লিফলেট-প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোন শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। আমাদের প্রথম দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। এটা আমাদের প্রথম দাবি।

আরও পড়ুন: জামায়াতের ছায়া মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

তিনি বলেন, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া হবে। এই কর্মসূচিতে পথে পথে বিভিন্ন জায়গায় সভাও করবে ১১ দলীয় ঐক্য। তাদের প্রত্যাশা, মানুষ স্বতস্ফূর্তভাবে ওই লংমার্চে অংশ নেবে।

জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্ষমতাসীন দল বিএনপিরও সহযোগিতা কামনা করেন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App