×

জাতীয়

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি-সার সংকট দূর করা এবং জুলাইয়ের গণকমিশন ও গণহত্যার বিচার ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১টি রাজনৈতিক দলের লং মার্চ শুরু হয়েছে। উদ্বোধনী সমাবেশ থেকে বক্তারা দেশে রাজনৈতিক স্বজনপ্রীতি, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান।

শনিবার(৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এ সমাবেশ শুরু হয়।

আরো পড়ুন: আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর রওনা হবে।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

ডা. শফিকুর রহমান দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App