×

চাকরির খবর

দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম

দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

আগামী মাসে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২ দফায় টানা ৪ দিনের ছুটি পাচ্ছে। আগামী মাস ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং  এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে কেন্দ্র করে এই সুযোগ পাবে তারা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের টানা অবকাশ উপভোগ করা যাবে।
একইভাবে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App