×

খুলনা

সাবেক বিচারপতি মানিক ও সালমান এফ রহমানকে নিয়ে সমালোচনা, ইমাম বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

সাবেক বিচারপতি মানিক ও সালমান এফ রহমানকে নিয়ে সমালোচনা, ইমাম বরখাস্ত

মুফতি এম হেদায়েত হোসাইন। ছবি: সংগৃহীত

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সালমান এফ রহমানকে নিয়ে সমালোচনা করায় মুফতি এম হেদায়েত হোসাইন নামে এক মাদরাসা শিক্ষক ও ইমামকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। তিনি একাধারে মসজিদের ইমাম। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিলে এ তথ্য জানাজানি হয়।

এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার উজিরপুর নুরানি মাদরাসায় এ ঘটনা ঘটে। এ দিনই মসজিদ ও মাদরাসা ছাড়েন হেদায়েত হোসাইন। তিনি ওই মাদরাসা সংলগ্ন উজিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামতি করতেন। সেখান থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন: সাবেক এমপি দুর্জয় ও এনামুলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেদায়েত হোসাইন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ করেছিলেন। তখন থেকে মসজিদ কমিটির লোক তাকে চাপ দেয়। এরপর তিনি আওয়ামী লীগ সরকার পতনের দিন মুসল্লিদের মিষ্টিমুখ করিয়েছিলেন। তারপর থেকে জুমার খুতবায় দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের বিরুদ্ধে, বিশেষ করে সালমান এফ রহমান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে সমালোচনা করেন।

অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন, ওই শিক্ষকের পড়ানো নিয়ে মাদরাসা শিক্ষার্থীদের অভিভাবকদের অসন্তোষ ছিল। এজন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাদ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App