×

খুলনা

নড়াইলে প্রতিবন্ধীকে নির্যাতনে হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

নড়াইলে প্রতিবন্ধীকে নির্যাতনে হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নড়াইলে চোর সন্দেহে প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনে মৃত্যুর ঘটনায় মামলার এক নম্বর আসামি প্রসেনজিৎ বিশ্বাস (২৫) ও অপর আসামি অপূর্ব বিশ্বাস (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত প্রসেনজিৎ বিশ্বাস নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে এবং অপূর্ব বিশ্বাস একই গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে। শুক্রবার (৩ জুলাই) রাতে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প আসামিদের গ্রেপ্তার করে। এ নিয়ে মোট এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব জানায়, র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জয়পাশা এলাকা থেকে নড়াইলের মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর পলাতক আসামি প্রসেনজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে র‌্যাব-৬-এর যশোর ক্যাম্পের একটি দল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াডা এলাকা থেকে মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি অপূর্ব বিশ্বাসকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

নিহত বেড়ে ১৬০ নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App