×

খুলনা

যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ আহত ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ আহত ১৯

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং দুর্ঘটনায় এক যাত্রীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল পৌনে ১০টার দিকে 'রয়েল এক্সপ্রেস'-এর একটি বাস যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে চালক ও যাত্রীদের মধ্যে নারী-শিশুসহ অনেকে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনাস্থল থেকে ১৯ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক ছয়জনের অবস্থা সংকটাপন্ন জানান। এদের মধ্যে এক যাত্রীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গেছে, আহতদের তালিকায় একই পরিবারের সদস্য রয়েছেন সাতজন।

আরো পড়ুন: রামগড়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরষ ও মহিলা ওয়ার্ডে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। এছাড়া তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App