×

খুলনা

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

Icon

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ার রাজারহাটপুর গ্রামে। নিখোঁজের ঘটনায় পরিবার, সহপাঠী ও পরিচিতদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজে খুলনা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সৌভিক। খুলনায় পৌঁছে কাজ শেষে বিকেল ৪টার দিকে এক আত্মীয়ের বাড়িতে যান তিনি। পরে রাত ৮টার দিকে ট্রেনে করে ফেরার কথা বলে আত্মীয়ের বাসা থেকে বের হন।

তবে রাত ৯টার দিকে বাসায় ফোন করে জানান, ওই রাতে ফেরার মতো কোনো ট্রেন না থাকায় তার ফিরতে একদিন দেরি হবে। এরপর তাকে সর্বশেষ খুলনার দৌলতপুর এলাকায় দেখা যায়। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ, আসছে বড় রদবদল

সৌভিকের সহপাঠী মনির বলেন, ‘আমরাও বিষয়টি ঠিকভাবে জানতাম না। আজ ক্যাম্পাসে তার বাবা এসেছিলেন। পরে আমরা তার পরিবারকে নিয়ে থানায় জিডি করতে যাই। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা পরামর্শ দেন, তাকে সর্বশেষ যেখানে দেখা গেছে, সেখানকার থানায় জিডি করার জন্য।

এরপর তার বাবা খুলনার উদ্দেশ্য রওনা দেয়।’ সৌভিকের মা বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে আমার ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল। কিছুদিন আগেই আমার একটি মেয়ে মারা গেছে, আর এখন ছেলেও এমন করল। সে কোথায়, কীভাবে আছে কিছুই জানি না। বাসা থেকে বের হওয়ার সময় শুধু বলেছিল, ভার্সিটিতে যাচ্ছে। খুলনায় যাওয়ার কথা আমাকে কিছু বলেনি। তবে তার বাবা সকাল ১০টার দিকে ফোনে জানতে পারে যে সে খুলনায় যাচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানার ওসি মাসুদ রানা জানান, বিষয়টি নিয়ে খুলনা দৌলতপুর থানায় একটা জিডি হয়েছে শুনেছি। যেহেতু খুলনার কথা বলে এখান থেকে বের হয়েছে। সেহেতু খুলনা দৌলতপুর থানা বিষয়টি তদন্ত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সভাপতি বেলায়েত বাবলু, সম্পাদক খান রুবেল

বার্তা সম্পাদক ফোরাম বরিশাল সভাপতি বেলায়েত বাবলু, সম্পাদক খান রুবেল

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯২৮

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯২৮

রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রিদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রিদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App