×

জাতীয়

আসছে বড় রদবদল

ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ

ছবি: সংগৃহীত

সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

এদিকে অন্য আরেকটি সূত্র নিশ্চিত করেছে, শুধু নতুন সদস্য অন্তর্ভুক্তিই নয়, মন্ত্রিসভার বেশ কয়েকটি মন্ত্রণালয়ে আসতে পারে বড় ধরনের রদবদল। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তন হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদের মধ্য থেকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এই রদবদল বা সম্প্রসারণ বিষয়ে আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবারের (২২ আগস্ট) মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়। এ বিষয়ে এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে। ইতোমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে সূত্র।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতিকে বরণে সাজ সাজ রব বঙ্গভবনে

নাম প্রকাশ না করার শর্তে সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পতাকাবাহী এসব গাড়ির জন্য নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এত দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি হওয়ায় মন্ত্রী পদটি শূন্য হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আসতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যদিও সরকারের পক্ষ থেকে কোনো আভাস মেলেনি।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সংস সদস্য দীপেন দেওয়ান। ১ জুন শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। বর্তমানে মন্ত্রণালয়টির দায়িত্ব পালন করছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।

সূত্র: এশিয়া পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ

আসছে বড় রদবদল ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ

শূন্যতা আজও ভুলতে পারেননি শাকিব খান

নায়করাজকে হারানোর ৯ বছর শূন্যতা আজও ভুলতে পারেননি শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App