×

খুলনা

শরণখোলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

শরণখোলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলার শরণখোলায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টাসহ স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার অভিযোগে ৬৪ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে শরণখোলা থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার খোন্তাকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিধান সাগরের বাসিন্দা মৃত. হোসেন আলী মীরের ছেলে ইসাহাগ (৬৪) শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে নির্জন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টাসহ স্পর্শকাতর জায়গায় হাত দেয় । 

আরও পড়ুন: রংপুরে চার খুনের রহস্য উদ্‌ঘাটন, আটক ২

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, শিশু কন্যার মায়ের ধর্ষণের চেষ্টার অভিযোগের ভিত্তিতে ইসাহাগকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটির অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে শিশুটির মা বলেন, আমার স্বামী অসুস্থ, তাই তাকে চিকিৎসার জন্য বাগেরহাট নিয়ে যাই। এই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টাসহ স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমি এই অপরাধীর বিচার চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

২৫ এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ বায়রার, চার দাবি

মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ বায়রার, চার দাবি

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে: জামায়াত

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে: জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App