×

খুলনা

রান্নার সময় সেই গরুর মাংস সবুজ হওয়ার কারণ যা ছিলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

রান্নার সময় সেই গরুর মাংস সবুজ হওয়ার কারণ যা ছিলো

ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলায় রান্নার সময় গরুর মাংসের রং সবুজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। গত ২২ জুলাই ঘটনার পর মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরীক্ষার পর সংস্থাটির খাদ্য বিশ্লেষণ শাখার প্রতিবেদনে জানানো হয়েছে, মাংসের রং পরিবর্তনের কারণ পচন বা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রেফ্রিজারেটরে সংরক্ষণ করা মাংস স্বাভাবিক তাপমাত্রায় না এনে হঠাৎ অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে এর রং পরিবর্তিত হয়ে সবুজ হতে পারে। নমুনা পরীক্ষায় মাংসে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা রং তৈরিকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। পাশাপাশি মাংসে পচা গন্ধ বা আঠালোভাবও ছিল না।

সংশ্লিষ্ট সূত্র ও পরীক্ষার প্রতিবেদন থেকে জানা যায়, গরুর মাংসের লালচে রঙের জন্য দায়ী উপাদান হলো মায়োগ্লোবিন। ফ্রিজে সংরক্ষিত ঠান্ডা মাংস হঠাৎ উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এলে মায়োগ্লোবিনে পরিবর্তন ঘটতে পারে। এর ফলে মাংসের স্বাভাবিক লালচে রং নীলচে বা সবুজ রঙে পরিণত হতে পারে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, পাইকগাছায় সবুজ হয়ে যাওয়া মাংসটি ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। রান্নার আগে মাংসটি স্বাভাবিক তাপমাত্রায় পর্যাপ্ত সময় না রেখে অতিরিক্ত গরম তেলে দেওয়া হয়। এতে মাংসের রঙের উপাদান মায়োগ্লোবিন সরাসরি উচ্চ তাপের সংস্পর্শে আসে এবং এর পরিবর্তনের কারণে লাল রং থেকে সবুজ রং ধারণ করে।

তিনি আরও জানান, পরীক্ষার ফলাফলে মাংস পচে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়াও শনাক্ত হয়নি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগারে মাংসের নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

ঘটনার সূত্রপাত গত ২২ জুলাই। ওই দিন পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারির ২৫ কর্মচারী পিকনিকের আয়োজন করেন। সকালে তারা পাইকগাছা বাজারের মাংস বিক্রেতা ইসমাইলের দোকান থেকে আগের দিন জবাই করা এবং রেফ্রিজারেটরে সংরক্ষিত চার কেজি গরুর মাংস কেনেন। েরান্না শুরুর কিছুক্ষণ পর মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তিত হয়ে নীলচে-সবুজ হতে শুরু করে। একপর্যায়ে রং আরও গাঢ় হয়ে যায়। বিষয়টি দেখে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসভর্তি কড়াই নিয়ে প্রথমে মাংস বিক্রেতার দোকানে যান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় গিয়ে বিষয়টি জানান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। পরে মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরীক্ষার প্রতিবেদনে মাংসের সবুজ হয়ে যাওয়ার পেছনে পচন বা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণের পরিবর্তে অতিরিক্ত তাপের প্রভাবে মায়োগ্লোবিনের পরিবর্তনকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই থেকে কার্যকর নতুন পে স্কেল, বকেয়া যেভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা

জুলাই থেকে কার্যকর নতুন পে স্কেল, বকেয়া যেভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা

সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

ড্রোনে ধরা পড়ল নেপালে হিমবাহ ধসের ভয়াবহ দৃশ্য

ড্রোনে ধরা পড়ল নেপালে হিমবাহ ধসের ভয়াবহ দৃশ্য

রাষ্ট্রপতির আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার, জয়ের আশা

রাষ্ট্রপতির আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার, জয়ের আশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App