×

খুলনা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়  পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদরাসার বড় হুজুরকে (শিক্ষক) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত বড় হুজুর (শিক্ষক) আবুল কালাম আজাদ দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসাটিতে পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন বিভাগও রয়েছে। আবাসিক বিভাগে শতাধিক ছাত্রী পড়াশোনা করেন। আবুল কালাম আজাদ প্রায় ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীও মাদরাসার মহিলা শাখায় শিক্ষকতা করেন। তারা দুজনই মাদরাসা চত্বরে বসবাস করেন।

আরো পড়ুন: দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

এদিকে, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে আবুল কালাম আজাদকে আটক করেন এবং তাকে মারধর করেন বলে জানা গেছে। খবর পেয়ে জামজামি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App