×

খুলনা

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্সের সাইরেনের সঙ্গে চলছিল এক অন্তঃসত্ত্বা মায়ের জীবনের লড়াই। যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দি তরুণী বৃষ্টি খাতুন (১৯) যখন তীব্র প্রসববেদনায় ছটফট করছিলেন, তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ।

তবে হাসপাতালের চার দেয়ালের আগেই, চলন্ত অ্যাম্বুলেন্সেই ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বন্দিজীবনের অন্ধকার ঠেলে পৃথিবীতে আসা সেই ছোট্ট নবজাতক ও নতুন মায়ের মুখে হাসি ফোটাতে একটুও দেরি না করে ফুল আর মিষ্টি দিয়ে এই নতুন জীবনকে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।

যশোর কারাগার সূত্রে জানা গেছে, বৃষ্টি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে অ্যাম্বুলেন্স যোগে নেওয়া হচ্ছিল। রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সটি যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। পরে অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

আরো পড়ুন: বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।


যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনা মোতাবেক এই ব্যবস্থা গ্রহণ করি। মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App