×

খুলনা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া এলাকার কানাবিল মাঠে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহিন মিয়া শুক্রবার রাতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন এবং ট্রান্সফরমারটি খোলার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে খুঁটির নিচে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরো পড়ুন: বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার কিছু যন্ত্রাংশও পাওয়া গেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App