×

খুলনা

বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া মজুত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন পণ্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোডাউনটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্সবিহীন বিভিন্ন পণ্য মজুত করে রাখা হয়েছিল। পরে এসব পণ্য জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য মজুত ও বিক্রির অপরাধে গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৯ শিক্ষকের পদত্যাগ

জোনায়েদ হোসেন জগন্নাথপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআই পরিদর্শক শেখ রাসেল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

ছবি: সংগৃহীত

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, “বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো পণ্য মজুত বা বাজারজাত করার সুযোগ নেই। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি।

অভিযানে অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভেজাল, মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App