×

খুলনা

সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশু শিক্ষার্থীর

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশু শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে মোহাম্মদ লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে উম্মে হাবিবা (১১)। তারা দুজনই সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে স্কুলে যাওয়ার আগে বাটকেখালী এলাকার একটি পুকুরে গোসল করতে নামে তারা। বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও ঘরে না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদের জুতা দেখতে পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়।

পরে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে সামেক হাসপাতালে নিয়ে যায় । সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থাল ও হাসপাতাল পরিদর্শন করেছি বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App