×

খুলনা

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতিসহ ৫ নেতা বিবাহিত, আছে সন্তানও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতিসহ ৫ নেতা বিবাহিত, আছে সন্তানও

ফাইল ছবি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর শুরু হয়েছে নতুন বিতর্ক। কমিটিতে পদ পাওয়া সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচ নেতার বিরুদ্ধে বিবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কমিটির একাধিক নেতার সন্তান রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।

ছাত্রদলের নতুন এ কমিটির তালিকা প্রকাশ হওয়ার পর জেলাজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচজন নেতা বিবাহিত ও তাদের সন্তান রয়েছে।

তাদের দাবি, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী সন্তান রয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সাইমুজ্জামান মিশা এক সন্তানের বাবা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মাহবুবুর রহমান বিবাহিত। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আরাফাত হোসেনের একজন সন্তান আছে, প্রচার সম্পাদক রাশিদুল ইসলামও দুই সন্তানের বাবা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ বলেন, ‘আমি মিছিলে আছি। একটু পরে কথা বলছি।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে আমার জানা নেই। তবে কমিটির কেউ বিবাহিত হলে কিংবা কারও ছেলে-মেয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলে বিবাহিত হওয়ার বিষয়টি আপাতত কিছুটা শিথিল করা হয়েছে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে আমার জানা নেই। যদিও ছাত্রদলে বিবাহিত হওয়ার বিষয়টি আপাতত কিছুটা শিথিল করা হয়েছে। তবে কমিটির কারও সন্তান রয়েছে কি না, সে বিষয়ে আমি অবগত নয়। কমিটি গঠনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যথাযথভাবে যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। সে সময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোমিন মালিতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক বছরের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক বছরের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাফাই সাক্ষ্য আজ

জিয়াউলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাফাই সাক্ষ্য আজ

পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিকে প্রত্যাহার

পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিকে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App