×

আইন-বিচার

আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে বহুল আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এদিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যান্য আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, গত ১৪ জানুয়ারি মামলার প্রথম ধার্য তারিখ ছিল। সেদিন আসামিদের উপস্থিতি নিশ্চিত করে নথিপত্র পর্যালোচনা করা হয় এবং চার্জগঠনের জন্য ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত তারিখে শুনানি শেষে আদালত সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

আরো পড়ুন: হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। আদেশের পর তিনি দীর্ঘ সময় এজলাসে অবস্থান করেন এবং পরে অনুসারীদের বেষ্টনীতে আদালত ভবনের সামনে থাকা প্রিজন ভ্যানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী তার অনুসারী ও সমর্থকদের মাধ্যমে আদালত প্রাঙ্গণে প্রতিশোধমূলক সহিংসতায় উসকানি দেওয়া হয়। এতে আদালত এলাকা ও আশপাশে ব্যাপক বিশৃঙ্খলা, ভাঙচুর ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামিকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টার ঘটনাও ঘটে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, একই অপরাধী উদ্দেশ্যের ধারাবাহিকতায় পরবর্তীতে চট্টগ্রাম আদালতের প্রবেশপথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্র, লাঠি, রড ও পাথর দিয়ে তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়। তার ঘাড়ে ধারালো অস্ত্রের দুটি গভীর কোপসহ শরীরের বিভিন্ন অংশে মোট ২৬টি আঘাত করা হয়, পুরো শরীরে কালশিটে দাগ সৃষ্টি করা হয় এবং একটি পা ভেঙে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তকালে ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, জব্দকৃত আলামত, সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন এবং আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মামলায় মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ২৩ জন গ্রেপ্তার এবং ১৬ জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এজাহারে প্রথমে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা, তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় তিনজনকে অব্যাহতির আবেদন করা হয় এবং চিন্ময় কৃষ্ণ দাসসহ নতুন করে আরো ১০ জনকে অন্তর্ভুক্ত করে আসামির সংখ্যা বাড়ানো হয়। পরে গত বছরের ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতুতে ৯ কোটি, যমুনা সেতুতে সোয়া ৬ কোটি টাকা

৪৮ ঘণ্টায় টোল আদায় পদ্মা সেতুতে ৯ কোটি, যমুনা সেতুতে সোয়া ৬ কোটি টাকা

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

মির্জা ফখরুল আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরলো মরদেহ

মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরলো মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App