×

জাতীয়

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা আসে।

মনোনয়ন বাতিলের কারণ হিসেবে ইসি উল্লেখ করেছে, মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে।

এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের হয়ে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এর আগে হাসনাত আব্দুল্লাহ ইসিতে আবেদন করেছিলেন, কেন মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হবে না। বিএনপির প্রার্থীও পাল্টা আবেদন করেন হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে।

শুনানির পর নির্বাচন কমিশন উভয় পক্ষের যুক্তি বিবেচনা করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App