×

আইন-বিচার

২৭ বিচারককে শোকজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ এএম

২৭ বিচারককে শোকজ

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ২৭ জন বিচারকের কাছে ব্যাখ্যা (শোকজ) চেয়েছে আইন মন্ত্রণালয়। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) ও মঙ্গলবার (১৪ এপ্রিল) এসব বিচারকের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তা।

জানা গেছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন একটি সার্কুলার জারি করে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কী করা যাবে এবং কী করা যাবে না—তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। পরবর্তীতে একাধিকবার এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : আদালতের সিঁড়িতে পড়ে আহত শিরীন শারমিন

তবে সম্প্রতি বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সচিবালয় সংক্রান্ত ইস্যুতে ২৭ জন বিচারক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হয়। এ ক্ষেত্রে ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’সহ প্রযোজ্য অন্যান্য আইন ও বিধি কার্যকর হতে পারে।

এই প্রেক্ষাপটেই আইন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App