×

আইন-বিচার

দুর্নীতির মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

দুর্নীতির মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। আদালত আগামী ৬ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত দিনে মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে ৬ মে নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

এর আগে গত ৮ এপ্রিল মামলায় আসামিদের আদালতে হাজির হতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গেজেট প্রকাশের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলি করেন।

গত ১৮ ফেব্রুয়ারি আদালত দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট গ্রহণ ও পরে তা রেজিস্ট্রি করার মাধ্যমে তারা অবৈধ সুবিধা নেন।

এর আগে গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে।

পরবর্তীতে তদন্ত চলাকালে অভিযুক্ত শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে রিট করে তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে তদন্ত শেষ করে গত ১১ ডিসেম্বর দুদক দণ্ডবিধির একাধিক ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App