×

আইন-বিচার

সিটি গ্রুপ চেয়ারম্যানসহ ৫ জনের মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

সিটি গ্রুপ চেয়ারম্যানসহ ৫ জনের মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

ফাইল ছবি

সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতির কে এম জাহিদ সারওয়ার কাজল ও শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (১৯ জুলাই) এ আদেশ দেন। সিটি গ্রুপের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের মামলাটি দায়ের করেছিলেন।

আরো পড়ুন: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

এর আগে, গত ৭ জুলাই সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। হাইকোর্টের আজকের আদেশের ফলে সেই পরোয়ানাসহ মামলার সার্বিক কার্যক্রম স্থগিত থাকবে।

আরো পড়ুন: কাতার বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতির তদন্ত দুদকে পাঠানো হবে

মামলার বিবরণী থেকে জানা গেছে, সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন। গত ৭ জুলাই নির্ধারিত দিনে অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছিল।

অভিযুক্ত অন্যরা হলেন— সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা। ওই দিন শুনানির সময় অভিযুক্তপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছিলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App