×

আইন-বিচার

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলাটির শুনানি ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত শেষে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। পরে প্রতিবেদনটি পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে ১১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

আরো পড়ুন : নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

তবে প্রসিকিউশনের পক্ষ থেকে এখনই সব আসামির নাম প্রকাশ করা হয়নি। আদালতের পরবর্তী কার্যক্রমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক। ঘটনার পর তার মেয়ের আবেগঘন অডিও—‘আব্বু, তুমি কান্না করতেছ যে...’—সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

একরামুল হত্যা শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App