×

আইন-বিচার

ট্রাইব্যুনালে বিস্ফোরক মন্তব্য লতিফ সিদ্দিকীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

ট্রাইব্যুনালে বিস্ফোরক মন্তব্য লতিফ সিদ্দিকীর

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আদেশ ঘোষণার পর আদালতে দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত থাকার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ পর্যন্ত আসামিপক্ষ থেকে কোনো আবেদন না আসায় তাকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদেশের পর আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি এবং ট্রাইব্যুনালের হাজতখানায় মক্কেলের সঙ্গে কথা বলার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আরো পড়ুন : লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী হাতে মাইক নিয়ে কয়েকবার আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনি বারবার বলেন, ‘মাননীয় আদালত, আমার কথা শুনুন।’ তবে বিচারিক কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় আদালত তার বক্তব্য শোনেননি।

পরে কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কিন্তু আদালত শুনতে চাইল না।’

এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাজতখানায় নেওয়ার জন্য এগিয়ে এলে তাদের সঙ্গে কথাকাটাকাটিও হয়। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোথায় দাঁড়াবেন বা বসবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

মাহদী আমিন আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায়

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায়

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ৯০৫ মানব পাচারকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ৯০৫ মানব পাচারকারী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App