×

আইন-বিচার

জামিন পেয়েও কেন মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

জামিন পেয়েও কেন মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস

ফাইল ছবি

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুটি ফৌজদারি মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (২ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ হত্যা চেষ্টা, ভাঙচুর, হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় জামিন-সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। এসব মামলায় গত বছরের সেপ্টেম্বরে রুল জারি করা হয়েছিল।

আরো পড়ুন: কেন দেশে ফেরানো সম্ভব হলো না বেনজীরকে

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তার মক্কেলের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্ররে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন বর্তমানে স্থগিত রয়েছে।

তিনি আরও বলেন, বাকি চার মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে জামিন মঞ্জুর করেছেন। তবে অবশিষ্ট দুটি মামলায় জামিন-সংক্রান্ত রুলের শুনানি আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব ও মুয়াজ্জিন নিহত

মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব ও মুয়াজ্জিন নিহত

বনের খাল দখলে প্রভাবশালীরা, হুমকিতে জীববৈচিত্র্য

বনের খাল দখলে প্রভাবশালীরা, হুমকিতে জীববৈচিত্র্য

শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগে অভিনেত্রীর মামলা

শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগে অভিনেত্রীর মামলা

আদালতের নির্দেশের পরও জমি দখলে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

আদালতের নির্দেশের পরও জমি দখলে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App