×

আইন-বিচার

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমির ও শাহাদাত হোসেন মামুন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তারা প্রকৃত অপরাধীর বিচার চান এবং কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। তাদের দাবি, গ্রেপ্তার তিনজন ঘটনার সঙ্গে জড়িত নন। যে মোটরসাইকেল শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেটির সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের মিল নেই। ঘটনাটিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন: এনএসআইর ২ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার সময় আসামি পনি সাংবাদিকদের বলেন, “আমরা ঘটনার সঙ্গে জড়িত না। সত্যের জয় হবে। র‍্যাব ভুয়া। সব জায়গায় এখন এআই ক্যামেরা আছে। তাই আমরা ভয় করছি না। আল্লাহ একটা কিছু করবেই।”

এর আগে রোববার অভিযান চালিয়ে পনিসহ তিন আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য স্বামী আবদুল মতিনের সঙ্গে ভোরে অটোরিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন রনজিলা। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়।

ছিনতাইকারীর হেঁচকা টানে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করেন নিহতের স্বামী আবদুল মতিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App