×

আইন-বিচার

প্রতারণার মামলা

বিদিশার জামিন শুনানি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

বিদিশার জামিন শুনানি আজ

ফাইল ছবি

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন শুনানি বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হবে। বেলা ১১টার দিকে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মনিরুজ্জামান সবুজ। তিনি জানান, আপিলের শর্তে জামিন চাওয়া হবে।তিনি বলেন, ''আমরা আপিলের শর্তে জামিন আবেদন করব। আশা করছি, আদালত জামিন দেবেন।"

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। তিনি পলাতক থাকায় সেদিন গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।

আরও পড়ুন: মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

২৫ আগস্ট রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আপিলের শর্তে জামিন চাওয়া হলেও আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন। অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে ৮০ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির চুক্তি করে বিদিশা ক্রেতার কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন। পরে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে ৭২ লাখ টাকার একটি চেক দিলেও পর্যাপ্ত টাকা না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়। বাদীর অভিযোগ, এরপরও টাকা বা ফ্ল্যাট ফেরত না দিয়ে তাকে সময়ক্ষেপণ ও হত্যার হুমকি দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App