×

লাইফ স্টাইল

অতিরিক্ত গরমে কী-কী খাবার এড়িয়ে চলবেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পিএম

অতিরিক্ত গরমে কী-কী খাবার এড়িয়ে চলবেন?

ছবি: সংগৃহীত

গরমে পুড়ছে বাংলাদেশ। রোদে বের হলে পানির পিপাসায় গলা শুকিয়ে যায়। ব্যাগে পানির বোতল নিয়ে রাস্তায় বের হলে সেটাও যেন আগুন। 

এই গরমে শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি। তীব্র গরম থেকে বাঁচতে কেউ লেবুর শরবত, কেউ ডাবের পানি, লবণ-চিনির শরবত খাচ্ছেন। আবার অনেকেই ডালভাতের পাশাপাশি চিকেন কষা, বিরিয়ানি, লুচি-তরকারিও খাচ্ছেন। এই উৎকট গরমে যত বেশি হালকা খাবার খাবেন, স্বাস্থ্যের জন্য ভাল। তাই এই গরমে কী-কী খাবার খাবেন আর কী-কী খাবার এড়িয়ে চলবেন, চলুন জেনে নেই-

অতিরিক্ত লবণ: লবণ-চিনি পানি খান। যে কোনও শরবতে স্বাদের জন্য লবণ মেশান। কিন্তু দুপুরে খাবারে লবণ নিয়ে বসবেন না। গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বিভিন্ন খনিজ পদার্থ বেরিয়ে যায়। সেখানে লবণ খেলে শরীরে মিনারেলের ভারসাম্য বজায় থাকবে। কিন্তু অতিরিক্ত পরিমাণে লবণ খাবেন না। এতে গরমে রক্তচাপ বেড়ে যেতে পারে। কিডনির জটিলতা দেখা দিতে পারে।

চা ও কফি: এই গরমে চা-কফি থেকে দূরে থাকুন। চা-কফির মধ্যে ক্যাফেইনের পরিমাণ বেশি থাকে। ঘন ঘন চা-কফি খেলে দেহে তরলের ঘাটতি তৈরি হতে পারে। এতে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে।

মশলাদার খাবার: হলুদ থেকে দারুচিনি- বেশিরভাগ মশলাই স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এই গরমে মশলাদার খাবার খেলে দেহের তাপমাত্রা বেড়ে যাবে। অতিরিক্ত ঘাম হওয়ার পাশাপাশি ত্বকে তেলতেলে ভাব, র‍্যাশের সমস্যা বাড়বে। পাশাপাশি বদহজমের সমস্যাও বাড়তে পারে।

ভাজাভুজি: গরমে ভাজাভুজি খাবারের থেকে যত দূরে থাকবেন, ততই ভাল। ভাজাভুজি খাবারে শরীরে পানির ঘাটতি তৈরি করতে পারে। পাশাপাশি ভাজাভুজি খাবার বদহজমের সমস্যা বাড়িয়ে তুলতে পারে।

আচার: ডালভাতের সঙ্গে অল্প আচার খেতে মন্দ লাগে না। কেউ গুড়ের আচার পছন্দ করেন, আবার কেউ লেবু-কাঁচা আমের। কিন্তু আচারে লবণের পরিমাণ বেশি থাকে। পাশাপাশি বিভিন্ন ধরনের মশলা থাকে। এগুলো দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়ার পাশাপাশি তরলের ঘাটতি বাড়িয়ে তুলতে পারে। তাই এই খাবার গরমে না খাওয়াই ভাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App