×

গণমাধ্যম

মতিউর রহমান

নির্বাচিত সরকার আসলেও সব সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

নির্বাচিত সরকার আসলেও সব সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে না

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি : সংগৃহীত

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, আগামীতে নির্বাচিত সরকার এলেও সব সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে না। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম সম্মিলনে তিনি এই মন্তব্য করেন।

মতিউর রহমান বলেন, আমাদের এই ধারণা থাকা উচিত নয় যে, নির্বাচিত সরকার আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতীতেও হয়নি, ভবিষ্যতেও স্বয়ংক্রিয়ভাবে হবে না।

তিনি সাংবাদিক ও সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, একত্র থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং সংহতি ও সহানুভূতি প্রদর্শন করা খুবই জরুরি।

আরো পড়ুন : গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশ: তারেক রহমান

শফিক রেহমানের ওপর চলা নির্যাতনের প্রসঙ্গ তুলে মতিউর রহমান বলেন, তার ব্যক্তিগত জীবনের ৫৫ বছর এবং শফিক ভাইয়ের দীর্ঘ সাংবাদিকতা কোনো সরকারের স্বৈরাচার থেকে মুক্ত ছিল না। তিনি স্মরণ করান, ১৯৭৫ সালে সব পত্রিকা বন্ধ হয়েছিল, যা দেশের গণমাধ্যমের জন্য এক বড় ধরনের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ছিল। পরবর্তী সামরিক এবং গণতান্ত্রিক শাসনেও সাংবাদিকতার ওপর নিয়ন্ত্রণ এবং বাধা প্রয়োগের অভিজ্ঞতা প্রায় একই ধরনের ছিল।

মতিউর রহমান আরো বলেন, অতীতের ঘটনার দীর্ঘ আলোচনা বিলম্বিত হলেও এখন তা হচ্ছে এবং আমরা কিছু পরিবর্তনের লক্ষ্যে উদ্যোগ নিচ্ছি। আজকের এই সমাবেশ তার একটি প্রধান উদাহরণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App