×

গণমাধ্যম

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। নৈতিকতা ও নিরপেক্ষতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরাই এর মূল দায়িত্ব। এই ধারাবাহিকতায় বছরের পর বছর জনপ্রিয়তা ও দর্শকের আস্থা অর্জন করেছে দেশ টেলিভিশন।

দেশের এই জনপ্রিয় সংবাদমাধ্যমে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। চ্যানেলটির লক্ষ্য পূরণে স্বপ্নসারথি হিসেবে দায়িত্ব নিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক তাবাস্সুম আশরাফ। দায়িত্ব গ্রহণের পরই তিনি দেশ টিভিকে দেশের ‘এক নম্বর’ চ্যানেলে পরিণত করার ঘোষণা দিয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২০০৯ সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে দেশ টিভি। প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরার চেষ্টা করে আসছে চ্যানেলটি। দীর্ঘ ১৭ বছরের নানা চড়াই-উৎরাই পেরিয়ে আগামী ২৬ মার্চ ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন : যে পাঁচ সূচকে বোঝা যাবে ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ

১৮ বছরে পদার্পণের এই সময়ে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তাবাস্সুম আশরাফ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

নতুন নেতৃত্বে দেশ টেলিভিশন আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ মহিউদ্দিন।

এ সময় দেশ টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং চ্যানেলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাবাস্সুম আশরাফ দেশ টিভিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App