×

গণমাধ্যম

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৫৪ পিএম

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

ছবি : ভোরের কাগজ

কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মাধ্যমের নয়জন সাংবাদিক। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক সাংবাদিককে নগদ ৩০ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে এনইবিএল এগ্রো লিমিটেড, কনকর্ড হেলথ গ্রুপ, নাবিল গ্রুপ ও সুপ্রিম সিড।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।

আরো পড়ুন : চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

এ বছর বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব, ইনডিপেনডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিএম নাজমুল হুসাইন, দৈনিক সমকালের জাহিদুর রহমান, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান, দৈনিক যুগান্তরের ইয়াসিন রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিএস (অবসরপ্রাপ্ত) কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ ইকবাল চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, কৃষিবিদ ও ফলবিশেষজ্ঞ মেহেদী মাসুদ, বিএআরসির বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মনির হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু নোমান ফারুক, কৃষিবিদ মো. আরিফুর রহমান, কৃষিবিদ ড. আব্দুল কাইউম, কৃষিবিদ ড. বদরুল হক, কৃষিবিদ জিয়াউর রহমান এবং সিনিয়র সাংবাদিক মুন্না রায়হান ও ফয়জুল সিদ্দিকী।

পুরস্কারপ্রাপ্তদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন ফেরদৌস রহমান ও শাহাদাত হোসেন বিপ্লব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

শাহজালালে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্তে কমিটি

শাহজালালে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্তে কমিটি

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App