×

মধ্যপ্রাচ্য

ক্যান্সারে আক্রান্ত আসমা আসাদের বাঁচার আশা ক্ষীণ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ এএম

ক্যান্সারে আক্রান্ত আসমা আসাদের বাঁচার আশা ক্ষীণ!

সংক্রমণ রোধে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে তাকে। ছবি : সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, দুরারোগ্য এই অসুখ থেকে তার বাঁচার আশা ক্ষীণ। জটিল এই রোগ থেকে সুস্থ হওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আবর নিউজ। 

বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ ডিসেম্বের ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সপরিবারের রাশিয়ার মস্কোতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে সেখানেই আছেন ব্রিটিশ বংশোদ্ভূত আসমা আসাদ। 

সংক্রমণ রোধে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে তাকে। এটাকেই কিছু গণমাধ্যম আসমা আসাদ ডিভোর্স চাচ্ছে বলে মিথ্যা খবর প্রচার করে। আসমার বাবা ফাওয়াজ আখরাস মেয়ের যত্ন নেয়ার জন্য এখন মস্কোতেই অবস্থান করছেন।

আরো পড়ুন : আসাদ দম্পতির বিচ্ছেদ ও রাশিয়া আটকের খবর ‘সত্য নয়’—ক্রেমলিনের দাবি

গত মে মাসে আসমা আসাদের অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে। এর আগে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে ২০১৯ সালে স্তন ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেন আসমা।

মনে করা হচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নেয়ার আগেই চিকিৎসার জন্য মস্কোতে পৌঁছেছিলেন ৪৯ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত আসমা।

লিউকেমিয়ায় আক্রান্ত আসমাকে সংক্রমণ রোধে বিচ্ছিন্নভাবে রাখার খবরটিকে এমনভাবে প্রকাশ করা হয় যে তিনি মস্কোতে অবস্থান করতে অসন্তুষ্ট এবং তার স্বামীর আসাদের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। আসমার পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ক্রেমলিন বিবাহবিচ্ছেদের গুজব অস্বীকার করেছে।

টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়ান কূটনীতিকদের সঙ্গে কথা বলে তুর্কি সাংবাদিকরা এ তথ্য জানিয়েছে। আসমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসমার বর্তমান অবস্থান খুবই সংকটাপন্ন। 

তিনি কারো সঙ্গে একই ঘরে থাকতে পারবেন না। সংক্রমণ এড়াতেই তাকে বিছিন্ন রাখতে হচ্ছে। আসমার বাবা একজন কার্ডিওলজিস্ট। তিনি মেয়ের যত্ন নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

বিক্ষোভ মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App