×

মধ্যপ্রাচ্য

গাজায় একদিনে নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়াল ৫৪ হাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৮:৪৫ এএম

গাজায় একদিনে নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়াল ৫৪ হাজার

সম্প্রতি যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা দিয়েছে। ছবি : সংগৃহীত

বর্বর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরো ৭২ জন। আহত হয়েছেন অন্তত ২৭৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এ হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার সম্ভব হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তারপর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৪ হাজার ৩২১ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি। নিহত ও আহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের অন্তত ১,২০০ নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। এই ঘটনার জবাবে হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ সামরিক অভিযানে’ নামে ইসরায়েল। যদিও আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

আরো পড়ুন : হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ১৮ মার্চ থেকে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১১ হাজার ফিলিস্তিনি।

হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করছে আইডিএফ। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং সকল জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা দিয়েছে। এতে ইসরায়েল সম্মতি জানালেও হামাস এখনও আনুষ্ঠানিকভাবে তা অনুমোদন করেনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App