×

মধ্যপ্রাচ্য

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (২১ জুন) তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু ও ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স এ তথ্য নিশ্চিত করেছে।

খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শত্রুপক্ষের হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।

ফার্স নিউজের খবরে বলা হয়, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। তাদের কাজ ছিল ইরানের ভেতর থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও ছড়িয়ে দেওয়া, যাতে দেশটির নিরাপত্তা দুর্বল হয়।

আরো পড়ুন : ৬০ ঘণ্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান

প্রসঙ্গত, ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সামরিক উত্তেজনা এখন রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। ইসরায়েল ইতোমধ্যে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী, ইরানি হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। অন্যদিকে, ইরানের দাবি, ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App