×

মধ্যপ্রাচ্য

তিন দেশের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৪৯ এএম

তিন দেশের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এসব দেশ থেকে আগত ভ্রমণকারীদের ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) সৌদিতে প্রবেশের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া, সৌদিতে প্রবেশের আগে ২১ দিনের মধ্যে ওই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সমন্বয়ে দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি মোকাবিলা ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন : ইরানে ফের ভয়াবহ মার্কিন হামলা

প্রাদুর্ভাবে আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা ভ্রমণকারীদের জন্যও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আওতায় দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান-প্রক্রিয়া আরো শক্তিশালী করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ পর্যন্ত দেশটিতে কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি বা রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মহানগরী কার্যালয়ে ভাঙচুর

জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মহানগরী কার্যালয়ে ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App