×

মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন হামলা অব্যাহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:২৭ এএম

ইরানে মার্কিন হামলা অব্যাহত

ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো ইরানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক একটি জাহাজে নতুন করে হামলার ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২৭ জুন) এ অভিযান চালানো হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধের লক্ষ্যে গত ১৭ জুন একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তী ধারাবাহিক হামলার কারণে সেই সমঝোতা এখন কার্যত ভেঙে পড়ার মুখে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মজুতকেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরো পড়ুন : হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা, এসকর্ট কার্যক্রম প্রত্যাহার করল জাতিসংঘ

আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবারও একই এলাকায় মার্কিন হামলা হয়েছিল। এছাড়া কেশম দ্বীপেও হামলার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ না করে, তাহলে এই হামলা আরো বড় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানের সমালোচনা করেন। যদিও দুই দেশই একে অপরের বিরুদ্ধে একই অভিযোগ করে আসছে।

ট্রাম্প লিখেছেন, “ইরান কখনোই শিক্ষা নেবে না। এমন চলতে থাকলে আমরা আর ধৈর্য ধরতে পারব না। আমরা যে অভিযান সফলভাবে শুরু করেছি, তা সামরিকভাবে শেষ করতে বাধ্য হব। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।”

এর আগে শনিবার ভোরে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘কিকু’ হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো নাবিক আহত হননি এবং বহন করা তেলেরও ক্ষয়ক্ষতি হয়নি।

সেন্টকম জানিয়েছে, ট্যাঙ্কারটি ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহন করছিল এবং আত্মঘাতী ড্রোনের আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘মেরিনট্রাফিক ডটকম’ জানিয়েছে, ট্যাঙ্কারটি বৃহস্পতিবার আল শাহীন তেলক্ষেত্র থেকে যাত্রা শুরু করেছিল। রোববার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

সীমান্তে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

সীমান্তে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জর্ডানকে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় আর্জেন্টিনার

জর্ডানকে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় আর্জেন্টিনার

৫৬ বছরের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি

৫৬ বছরের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App