×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা, এসকর্ট কার্যক্রম প্রত্যাহার করল জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা, এসকর্ট কার্যক্রম প্রত্যাহার করল জাতিসংঘ

ফাইল ছবি

বিশ্বের অন্যতম সংর্কীণ জলপথ হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা দেখা দিয়েছে। কৌশলগত এই নৌপথে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার দায় অকপটে স্বীকার করেছে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ঘটনায় প্রণালি দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজ এসকর্ট কার্যক্রম প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এসকর্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়। এতে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে হওয়া প্রাথমিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এক বিবৃতিতে বলেন, এই অঞ্চলের জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এসকর্ট কার্যক্রমের বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএমও জানিয়েছে, হামলার শিকার জাহাজটি তাদের উদ্ধার কার্যক্রমের অংশ ছিল না। মঙ্গলবার চালু হওয়া এই স্বেচ্ছামূলক ব্যবস্থার আওতায় মার্কিন তত্ত্বাবধানে ইরান ও ওমানের জলসীমা দিয়ে দুটি নির্ধারিত পথ ব্যবহার করে জাহাজগুলোকে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল।

তাইওয়ানের এভারগ্রিন মেরিন শুক্রবার (২৬ জুন) জানায়, ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা ইউকেএমটিওর সুপারিশ করা পথে ওমান উপকূলের কাছে চলার সময় তাদের সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এভার লাভলি একটি ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইউকেএমটিও জানিয়েছিল, তেহরান অনুমোদনহীন পথ ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা দাবি করেন, জাহাজটিতে ইরান গুলি চালিয়েছে। তবে পারস্য উপসাগরে জাহাজ চলাচল সমন্বয়ের জন্য তেহরানের গঠিত পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত পথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা তারা দেবে না। ইরানি কর্তৃপক্ষ বলেছে, অননুমোদিত পথ ব্যবহার করে যাতায়াতের ফলে যে কোনো পরিণতির দায় জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও অধিনায়কের ওপর বর্তাবে।

এভারগ্রিন জানায়, জাহাজটির ডান পাশে আঘাত লাগে এবং প্রাথমিক পরিদর্শনে ব্রিজের জানালার ক্ষতি দেখা গেছে। তবে নাবিক, জাহাজ ও পণ্য নিরাপদ রয়েছে এবং জাহাজটি নিরাপদেই হরমুজ প্রণালি ত্যাগ করেছে। একটি নিরাপত্তা সূত্রের ধারণা, ড্রোন দিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

সিবিসি নিউজের প্রতিবেদন মতে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এতে করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। গতকাল বৃহস্পতিবার হামলা চালানোর কথা স্বীকার করেছে আইআরজিসি। বাণিজ্যিক জাহাজটি সিঙ্গাপুরের পতাকাবাহী।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতির চুক্তি ইরান মেনে না চললে যুক্তরাষ্ট্র দেশটিতে আবারও বিমান হামলা চালাতে পারে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর কয়েক মাস ধরে হরমুজ প্রণালীতে আটকে পড়া শত শত জাহাজ ও হাজারো নাবিককে নিরাপদে সরিয়ে নিতে আইএমও কাজ করে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুমের শিকার পরিবারগুলোর জন্য চলতি বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করবো’

‘গুমের শিকার পরিবারগুলোর জন্য চলতি বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করবো’

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য শনিবার ব্যাংক খোলা

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য শনিবার ব্যাংক খোলা

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ নিয়ে যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ নিয়ে যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App