×

মধ্যপ্রাচ্য

মার্কিন হামলায় নিহত ৭ ইরানি সেনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম

মার্কিন হামলায় নিহত ৭ ইরানি সেনা

ছবি : সংগৃহীত

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সাত সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথাও জানিয়েছে দেশটি। খবর আল-জাজিরার।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৮৮তম ব্রিগেডের একটি ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় ঘাঁটির অতিথিশালা, প্রহরী পোস্ট এবং সেনাসদস্যদের আবাসন ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে ‘প্যাসিভ ডিফেন্স’ ব্যবস্থা কার্যকর থাকায় হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ উল্লেখ করে ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে, এই হামলার ‘যথাসময়ে কঠোর জবাব’ দেওয়া হবে।

অন্যদিকে, ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত কয়েক দিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত ৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আরো পড়ুন : ইরান যুদ্ধের ইতি টানতে 'হিমশিম খাচ্ছেন' ট্রাম্প

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার সর্বশক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। একই সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলকে ইরানের ‘স্পন্দিত হৃদয়’ বলে উল্লেখ করেন।

তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App