×

মধ্যপ্রাচ্য

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।

বিবৃতিতে আইআরআই দাবি করেছে, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার ঘটনায় নিজের ভূমিকার কথা সম্প্রতি প্রকাশ্যে স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে দেওয়া ওই বক্তব্যের পরই সংগঠনটি এ ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সোলাইমানি ও আল-মুহান্দিস হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতে ট্রাম্পকে লক্ষ্য করে এই অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন : ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আইআরআই দাবি করেছে, ট্রাম্পকে তারা ‘অপরাধী’ হিসেবে বিবেচনা করছে এবং তাকে হত্যার উদ্দেশে ঘোষিত ১ কোটি ডলারের তহবিল সংগঠনের সদস্য ও সমর্থকদের দেওয়া অনুদান থেকে সংগ্রহ করা হয়েছে।

বিবৃতিতে সংগঠনটি কঠোর ভাষায় দাবি করে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ‘স্বাধীনতাকামী মানুষ’ ট্রাম্পকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে এবং তিনি কোথাও নিরাপদ আশ্রয় পাবেন না। একই সঙ্গে তারা দাবি করে, তাদের যোদ্ধাদের জন্য এই প্রতিশোধ নেওয়াকে একটি ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে দেখা হচ্ছে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

তবে আইআরআইয়ের এসব দাবি বা বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এ ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

৫৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

বিজিবির পৃথক অভিযান ৫৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App