×

মধ্যপ্রাচ্য

জাতিসংঘের প্রতিবেদন

লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম

লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

ছবি : সংগৃহীত

লেবাননে চলমান সংঘাতের কারণে এখনো চার লাখের বেশি মানুষ নিজ ঘরে ফিরতে পারেনি বলে জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তাহীনতা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং মৌলিক সেবার সংকটের কারণে হাজারো পরিবার দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।

বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর পরিস্থিতি দিন দিন আরো নাজুক হয়ে উঠছে। অনেকেই নিম্নমানের আশ্রয়ে বসবাস করছেন এবং নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও প্রয়োজনীয় সেবার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। খবর আল জাজিরার।

মুখপাত্র বলেন, আয়ের উৎস না থাকায় অনেক পরিবার মৌলিক প্রয়োজন মেটাতেই ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমনকি প্রয়োজনীয় ওষুধ কেনার জন্যও অনেককে ধারদেনা করতে হচ্ছে।

আরো পড়ুন : ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র এখনও ইচ্ছুক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

দুজারিক আরো জানান, অনেক বাস্তুচ্যুত পরিবার একাধিকবার নিজ এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা করলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং প্রয়োজনীয় জনসেবার অভাবে আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে আসতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের মতে, এসব কারণে লেবাননের মানবিক সংকট এখনো কাটেনি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় মৌলিক সেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের নিজ বাড়িতে ফেরা অনিশ্চিতই থেকে যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App